২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই বন্ধু

বগুড়ার কাহালু উপজেলায় বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2022, 12:10 AM

Updated : 02 Aug 2022, 02:26 PM

শুক্রবার বিকালে বগুড়া-সান্তহার সড়কের শেখাহার করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার পিলকুঞ্জ ঝাঝহার মোড়ের ধলুর ছেলে  আজমল (২৬) এবং বাগইল গ্রামের মকবুল হাজির ছেলে শাহিন (৩২)।

আজমল পেশায় মোটর সাইকেল মেকানিক এবং শাহীন ব্যবসায়ী। 

পুলিশ জানায়, বিকালে আজমল ও শাহীন মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। পথে শেখাহার করিম ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী একটি বিআরটিসি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে আজমল ঘটনাস্থলে এবং শাহিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, লাশ শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।