যশোরে বেড়েছে পাসের হার, জিপিএ-৫
যশোর শিক্ষা বোর্ডে এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দু-ই বেড়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র বৃহস্পতিবার যশোর প্রেসক্লাব সাংবাদিকদের ফলাফল জানান।
তিনি বলেন, এ বছর মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৮৩ হাজার ৫৮৫ জন। পাস করেছে এক লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন।
“এটা গত বছরের চেয়ে বেশি। গত বছর পাসের হার ছিল ৮৭.৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭৬৪।”
পাসের হারে মেয়েরা এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, তাদের পাসের হার ৯৩.৭৯, অপর দিকে ছেলেদের পাসের হার ৯২.৪২ শতাংশ। এ বোর্ডে ১০ জেলার দুই হাজার ৫৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
