গাজীপুরে তুলার কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বরাব এলাকায় রফিকুল ইসলামের কারখানায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান।
পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আবদুল হামিদ মিয়া বলেন, “খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়। বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতীকী ছবি
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
