কুষ্টিয়ায় ইউপি নির্বাচনে হামলায় স্বতন্ত্র প্রার্থী আহত, ব্যাপক সংঘর্ষ
কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত হওয়ার পর বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করেছে; পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের দোস্তপাড়ায় এই ঘটনা ঘটে।
প্রায় দেড়ঘণ্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে বলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
আহত মিন্টু ফকিরসহ কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মিন্টু ফকির আহতের ঘটনায় বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে।
“এ সময় দোস্তপাড়া ও খাজানগর এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন বলেও তিনি জানান।
এলাকায় পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব সদস্যও মোতায়েন আছে বলে জানান মোস্তাফিজুর রহমান।
