২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

জামালপুর সদর উপজেলায় পিক-আপের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 01:29 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

নিহত চান মিয়া (৬৫) সদর উপজেলার তিতপল্লা পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি নিহত হন বলে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান।

পরিদর্শক এলাকাবাসীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান মিয়া কামালখান বাজার থেকে জামালপুর-টাঙ্গাইল সড়কে উঠছিলেন। এ সময় দিগপাইত থেকে জামালপুরগামী একটি পিক-আপ দ্রুত গতিতে এসে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চান মিয়া নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান পরিদর্শক হাবিবুর রহমান।