২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নওগাঁর মান্দা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরেক আরোহী।  

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 06:22 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

জোকাহাট-ফতেপুর সড়কে দাসপাড়া ব্রিজ এলাকায় সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম গোলাম আজম জানান।

নিহত দিপু ইসলাম (৩৫) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনির সাইফুল ইসলামের ছেলে।

আহত সামছুর রহমান চান্দা (৪২) মান্দার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চেয়ারম্যান গোলাম আজম বলেন, জোকাহাট উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণে শ্রমিকের কাজ করছিলেন দিপু ইসলাম। বেলা সাড়ে ১২টার দিকে নির্মাণসামগ্রী নেওয়ার জন্য একটি মোটরসাইকেলে দিপু ও চান্দা ফতেপুর বাজারে যাচ্ছিলেন।

“দাসপাড়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দিপু মারা যান।”

এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মান্দা থানার এসআই আব্দুল মোমিন জানান।