২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার

সিলেটে থেকে অজ্ঞাত পরিচয় একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 01:46 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন খান জানান, রোববার বেলা ১১টায় মহানগরীর ধোপাদিঘীর উত্তরপাড় এলাকার প্রাণীসম্পদ অধিদপ্তরের কোয়ার্টারের সামনের পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রাণীসম্পদ কর্মকর্তার স্ত্রী জরুরি সেবার হটলাইন-৯৯৯ এ ফোন দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা জানান। এরপর পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ইয়াসিন বলেন, “মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। আগের রাতের কোনো এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে হত্যা করা হয়েছে কিনা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।”