২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়দৌড়সহ নানা আয়োজনে নওগাঁয় হানাদারমুক্ত দিবস

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ঘোড়দৌসহ নানা আয়োজনে নওগাঁ হানাদারমুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 09:26 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

শনিবার সকালে জেলা শহরের এটিম মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর সেখান থেকে শোভাযাত্রা বের হয়; যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের এটিএম মাঠে যায়।

অন্যান্য অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ঘৌড়দৌড়। নওগাঁ একুশে পরিষদের উপদেষ্টা কাজী জিয়াউর রহমান বাবলু বলেন, করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকলেও প্রতিবছর হানাদারমুক্ত দিবসে একুশে পরিষদ শোভাযাত্রা ও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে একুশে পরিষদ।

একুশে পরিষদ সভাপতি আব্দুল বারী, সদর আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন জলিল জন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম অনুষ্ঠানে ছিলেন।