২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় খেলতে গিয়ে বালতি ভর্তি পানিতে ডুবে দশ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 02:13 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, উপজেলার ইসলামপুর গ্রামে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিরিন ওই গ্রামের মোহাম্মদ সাদ্দামের মেয়ে।

ওসি বলেন, শিরিন বাড়ির পাশে বসেছিল। এ সময় একটি বালতি ভর্তি পানিতে ডুবে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।