নওগাঁয় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
নওগাঁ সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার লস্করপুর গ্রামের একটি মাঠ থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
ওসি বলেন, “নিহতের দুই চোখ তুলে ফেলা হয়েছে এবং লিঙ্গ কেটে ফেলা হয়েছে।”
পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
