২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 09:58 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মামুন হোসেনের ঝুটের গুদামে আগুন লাগে বলে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান।

পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আব্দুল হামিদ মিয়া জানান, আগুন লাগার পরপরই তা পাশের হামিম হোসেন, সাইম মিয়া, শাহজাহান আলী, বাবুল মিয়া, চাঁনমিয়া, রাসেল ও শওকত আলীর ৮টি গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর মিনি স্টেশনের একটি ইউনিট, সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের একটি ও জয়দেবপুরের ৩টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান।