২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ শিবির নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া বিজয় দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা বের করার সময় ইসলামী ছাত্র শিবিরের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 04:25 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- বিজয়নগর উপজেলার আমানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২১), নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মেহেদী হাসানের ছেলে মোহাম্মদ আলী (১৮) ও আলমনগর গ্রামের আবুল হাশেমের ছেলে নাসির উদ্দিন (২৪) এবং কসবা উপজেলার শাহপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মিয়াদ (১৬)।

এদের মধ্যে নাসির ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার ছাত্র কল্যাণ সম্পাদক।

ওসি বলেন, বিজয় দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা  বের করার জন্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ওই কনভেনশন সেন্টারে সামনে দিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।