২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: মেয়র থেকে পদত্যাগ করলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মেয়র থেকে পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 11:17 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পদত্যাগ পত্র পাঠানো হলে তা গৃহীত হয় বলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন জানান।  

এই সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেলিনা হায়াৎ আইভী।

গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার [১৫ ডিসেম্বর]। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ আগামী বছরের ১৬ জানুয়ারি।।

এবারের সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। ওই নির্বাচনে আইভী মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে আইভী পুনরায় সিটি মেয়র নির্বাচিত হন। এর আগে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভায় নির্বাচিত মেয়র ছিলেন আইভী।