২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের সড়কে পুলিশের পরিদর্শক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার-আরোহী পুলিশের এক পরিদর্শক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 02:56 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

নিহত সফিউল্লাহ জুয়েল (৪৪) উপজেলার পুরিন্দা এলাকার আজিজুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তুরাগ থানায় দায়িত্বে ছিলেন।

উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তিনি নিহত হন বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ খান।

ওসি সাজ্জাদ বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে পরিদর্শক সফিউল্লাহর প্রাইভেট কার পুরিন্দা বাজারে থামানো অবস্থায় ছিল। সে সময় সিলেটের দিক থেকে আসা একটি কভার্ডভ্যান প্রাইভেট কারকে চাপা দেয়। এতে সফিউল্লাহ ও তার গাড়িচালক আহত হন। তাদের রূপগঞ্জে কর্ণগোপ ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরিদর্শক সফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে পুলিশ কভার্ড ভ্যানের চালককে ধরতে পারেনি।