কক্সবাজারে ৭০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প থেকে ৭০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়ছার খান জানান, মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটক সরোয়ার কামাল (২২) উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আই-২ ব্লকের আবুল হোসেনের ছেলে।
ইয়াবাগুলো এক মাদক কারবারির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে।
