২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাক-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 02:41 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

তারা হলেন উপজেলার সরাইকান্দি গ্রামের আফের আলী সরদারের ছেলে সেলিম সরদার (৩৫) ও নাটোরের লালপুর উপজেলার তিলকপুর গ্রামের আব্দিল গনির ছেলে মো. রাকিব (৩৫)।

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের সড়ইকান্দি এলাকায় সোমবার বেলা ১১টার দিকে দিকে তারা নিহত হন বলে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল বাশার জানান।

তিনি বলেন, একটি মালবোঝাই ট্রাক মুলাডুলি থেকে ঈশ্বরদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান এসআই রেজাউল বাশার জানান।