২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিশু ধর্ষণচেষ্টা, যুবকের ১০ বছর কারাদণ্ড

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় এক যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 09:19 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন বলে পিপি তৈয়বা বেগম জানান।

দণ্ডপ্রাপ্ত ইছাহাক আলী (৩০) ওই উপজেলার আমেরিকান ক্যাম্পপাড়ার ফিরোজ মিয়ার ছেলে।

মামলার বরাতে তৈয়বা বেগম জানান, ২০২০ সালের ৫ অক্টোবর বিকালে ওই শিশুকে ইছাহাক আলী তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুর মা তার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রশ্ন করলে শিশুটি ধর্ষণচেষ্টার কথা জানায়।

পরদিন শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরবর্তীতে পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।