২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ ভ্যান আরোহী নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় দুই ভ্যান আরোহী নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 12:02 AM

Updated : 02 Aug 2022, 06:41 PM

উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই এলাকায় দিনাজপুর-পঞ্চগড় সড়কে তারা নিহত হন বলে বীরগঞ্জ ফায়ার সার্ভিসন স্টেশন কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় বলতে পারেননি তিনি।

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করতে যান পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোসলেম উদ্দিন স্থানীয়দের বরাতে জানান, শুক্রবার রাত ৯টার দিকে একটি প্যাডেল চালিত ভ্যান যাত্রী নিয়ে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঢাকামুখী পাথরবোঝঅই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটলাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন যাত্রী মারা যান। দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে গেছেন।