২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: টুঙ্গিপাড়ায় চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 05:24 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে শেখ রাসেল পৌর শিশু পার্কে বৃহস্পতিবার এ উৎসবের আয়োজন করা ।

উৎসবে কবিতা আবৃত্তির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান হয়। অনুষ্ঠানে ৫০ জন কবি ও আবৃত্তিকার মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি করেন।

চিত্রাঙ্কন উৎসবে শতাধিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের আঁকা ২৫০টি ছবির মধ্যে বাছাই করা ৫০টি ছবি গ্যালারিতে প্রদর্শন করা হয়। এ সব ছবি মধ্যে বঙ্গবন্ধুর জীবন, ঐতিহাসিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রকৃতি স্থান পায়।

বিকালে গ্যালারির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আয়োজক কমিটির প্রধান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

“জাতির পিতা ও স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য এ উদ্যোগ। শিশুদের আঁকা ছবি সংরক্ষণ করে ‘মহাবিজয় ও মহানায়ক’ নামে বই তৈরির পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।