২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের চাকায় পা থেঁতলে আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের চাকায় পা থেঁতলে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 12:13 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান। 

নিহত নুরুল বক্স (৩৫) মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া গ্রামের মৃত আকমল বক্সের ছেলে।

আশরাফ উল্যাহ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী আলীনগর এলাকায় সিলেট শহরগামী একটি মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগে।

“এ সময় মোটরসাইকেল আরোহী নুরুল ছিটকে রাস্তায় পড়ে গেলে দ্রুতগতির একটি ট্রাক তার পায়ের উপর দিয়ে চালিয়ে যায়। এতে নুরুলের পা থেঁতলে যায়। পরে পুলিশ নুরুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতাল পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ”

এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী সাহেল বক্স একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সিলাম টিল্লাপড়া গ্রামের মৃত বিরাই বক্সের ছেলে।