২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে ৭ ইউনিয়নের মধ্যে ৬ স্বতন্ত্র প্রার্থীর জয়

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটির মধ্যে ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2021, 12:13 PM

Updated : 02 Aug 2022, 06:38 PM

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ রোববার ভোট গ্রহণের পর গণনা শেষে ফল ঘোষণা করেন। তাতে দেখা যাচ্ছে, সাত ইউনিয়নের মধ্যে একটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।

নির্বাচন কর্মকর্তা বলেন, ফুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহ আলম সরকার ১৫ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. জাকিরুল ইসলাম পেয়েছেন ১০ হাজার৮১৬ ভোট। অন্য সব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

মধ্যপাড়া ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম। তিনির নয় হাজার ৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী মো. আতাউর রহমান পেয়েছেন চার হাজার ৪২ ভোট।

আটাবহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সাখাওয়াৎ হোসেন পাঁচ হাজার ৭২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী কেএম ইব্রাহিম খালেদ পেয়েছেন চার হাজার ৮৮৭ ভোট। 

চাপাইর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুজ্জামান সেতু ১১ হাজার ১৯ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী মো. আহসান হাবীব সাত হাজার ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সূত্রাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোলায়মান মিন্টু ১১ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন তিন হাজার ৫৫৬ ভোট।

ঢালজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইছাম উদ্দিন ছয় হাজার ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকতারুজ্জামানও ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তিনি পেয়েছেন ছয় হাজার ৩৬৬ ভোট।

বোয়ালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন খান ছয় হাজার ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মো. শাহাদত হোসেন পেয়েছেন ছয় হাজার ১৩৪ ভোট।