২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুর নগরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লেগেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2021, 06:25 PM

Updated : 07 Apr 2022, 11:55 PM

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকার ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান।

তিনি বলেন, খোকন মিয়ার ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়ে দ্রুতই তা পাশের ছয়টি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে গাজীপুর কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে মোট ৬টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান হামিদ।

তবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এতে কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।