৪২ হাজার ইয়াবাসহ `মাদক কারবারি’ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া ঘাট এলাকার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ (২৬)।
নাঈম বলেন, ভোরে মাদকের একটি বড় চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
“এ সময় আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি ছোট বস্তার ভেতর থেকে যায় ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
