কোভিড-১৯: ঝিনাইদহে ৫৫ দিন পর এক মৃত্যু
ঝিনাইদহে সর্বশেষ মারা যাওয়ার ৫৫ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
রোববার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর উপজেলার হাট বাকুয়া গ্রামের মকবুল হোসেনর ছেলে আহম্মদ আলি (৫৭)।
ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, “১৩ নভেম্বর আহম্মদ আলি করোনায় আক্রান্ত হয়ে কেভিড ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) ভোরে তিনি মারা যান।”
ডা. সেলিনা বেগম বলেন, “গত ২৭ সেপ্টেম্বর সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয়। এর মধ্যে আর কেউ মারা যায়নি। ৫৫ দিন পর আবার একজনের মৃত্যু হলো।”
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, করোনা ওয়ার্ডে এখন দুই জন রোগী চিৎিসাধীন আছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
তিনি জানান, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পর খুব স্বল্প সংখ্যক লোক করোনা পরীক্ষা করতে আসছে। মানুষ আর এখন কোনো স্বাস্থ্যবিধি মানছে না।
