২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2021, 05:41 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

শুক্রবার বেলা ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের রেললাইনে এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান।

নিহত আসাদুল ইসলাম (২৪) নগরীর মতিহার থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে এবং রাজশাহী কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তিনি পড়াশোনার পাশাপাশি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন।

ওসি বলেন, “রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে আসাদুলের শরীর দ্বিখণ্ড হয়ে যায়। আসাদুল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।