২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে ‘কুপিয়ে হত্যাচেষ্টা’, পরে স্বামীর ‘আত্মহত্যার চেষ্টা’

ঢাকার আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে; যিনি পরে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 07:56 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

মঙ্গলবার সাভার উপজেলার আশুলিয়ার জিরানী এলাকায় এই ঘটনা ঘটে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং স্বামীকে ধরে পুলিশে সোপার্দ করেছেন।

আহত গৃহবধূ (৩০) ও তার স্বামী মোর্শেদ মিয়ার (৪০) বাড়ি নাটোর জেলায়। তারা জিরানী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন; মোর্শেদ ভাঙ্গারি ব্যবসা করেন এবং তার স্ত্রী আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করতেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই কাউছার হামিদ বলেন, “স্ত্রীর পরকীয়া সম্পর্কের সন্দেহে স্বামী মোর্শেদ মিয়া ধান কাটার কাস্তে দিয়ে স্ত্রীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। পরে মোর্শেদ নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।”

প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় গৃহবধূকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। মোর্শেদ মিয়াকে আটক করা হয়েংছে; তাকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।