গাজীপুরে পিস্তলসহ একজন গ্রেপ্তার
গাজীপুল সদর উপজেলায় পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. সুমন খান (৩৩) সদর উপজেলার বেগমপুর এলাকার মো. জামাল উদ্দিন খানের ছেলে।
রোববার রাত দেড়টার দিকে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান।
তিনি বলেন, গোপন খবর পেয়ে আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন বিভিন্নভাবে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, ডাকাতি, চোরাকারবারি, চাঁদাবাজি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। একটি অবৈধ পিস্তলসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা।
