২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় কুষ্টিয়া পৌর প্রকৌশলী কারাগারে

দুর্নীতির মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 08:32 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (বিশেষ জজ) আশরাফুল ইসলাম এই আদেশ দেন।

একই মামলায় রবিউল ইসলামের (৫৫) স্ত্রী কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষক মোছা. কামরুন্নাহারের (৪৫) জামিন আবেদনের শুনানির দিন রাখা হয়েছে আগামী ১৪ নভেম্বর। কামরুন্নাহার বর্তমানে উচ্চ আদালতের জামিনে রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রবিউল ইসলাম ও মোছা. কামরুন্নাহারের বিরুরেদ্ধ সমন্বিত কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। এ মামলায় উচ্চ আদালতে জামিন আবেদন করলে গত ৩ অক্টোবর রবিউল ইসলামকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ এবং মোছা. কামরুন্নাহাকে ছয় সপ্তাহের জন্য জামিন মনঞ্জুরসহ এই সময়ের [ছয় সপ্তাহ] মধ্যে নিম্ন আদালতে জামিন আবেদন করার নির্দেশ দেয়।   

কুষ্টিয়ার সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই দুই আসামি আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

“শুনানি শেষে আদালত প্রকৌশলী রবিউল ইসলামের জামিন আবেদন নাকচ করে এবং উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে থাকায় অপর আসামি মোছা. কামরুন্নাহারের জামিন আবেদন শুনানি আগামী ১৪ নভেম্বর ধার্য করে।”

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৪ সালের ১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২ ডিসেম্বর সময়কালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার জ্ঞাত আয় বহির্ভূত ৫২ লাখ ১৬ হাজার ৫৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন।