২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের ‘আত্মহত্যা’

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির জেরে এক যুবক নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 05:18 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

নিহত বুলবুল আহমেদ (২৬) জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ওসি বলেন, মঙ্গলবার দুপুরে বুলবুলসহ দুই যুবক ও বুলবুলের প্রেমিকা মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁয় গিয়ে কাচ্চি বিরিয়ানি অর্ডার দেয়।

“এ সময় ওই তরুণীর সঙ্গে বুলবুলের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে বুলবুল নিজের বুকে ছুরিকাঘাত করে।”

পরে বুলবুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহত ওই যুবক ছুরি কোথায় পেল এবং কী কারণে আত্মহত্যা করেছে তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।