২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হরিণের মাংস ও মাথাসহ গ্রেপ্তার ১

খুলনার কয়রা থেকে হরিণের ১৬ কেজি মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা ও বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 05:48 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

শনিবার রাতে উপজেলার পাতাখালী এলাকায় এই অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।  

আটক মো. ইস্রাফিল (৪০) কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।

রোববার মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে কয়রার পাতাখালী এলাকায় অভিযান চালিয়ে ‘সুন্দরবন’ থেকে ‘অবৈধভাবে’ শিকার করা হরিণের ১৬ কেজি মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

তাকে খুলনার বজবজা ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।