২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা, নিহত ১

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক নারী নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 03:08 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

মুক্তারপুর সেতু এলাকায় সোমবার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান।  

নিহত নারীর নাম রুনা আক্তার (৩৮)।

আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বলেন, মুন্সীগঞ্জগামী ট্রাকটি সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা বিভিন্ন যানবাহনে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই আটোরিকশা আরোহী রুনা নিহত হন।

এ ঘটনায় ৭/৮ টি বাহন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দুর্ঘটনায় পর ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মুময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।