২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে বাস উল্টে নিহত ২

গাজীপুরে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 12:49 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

সোমবার বেলা সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে পুলিশের এসআই মো. হাদিউল ইসলাম জানান।

নিহত কনা (২০) জেলা শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। অপর আরেকজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এসআই বলেন, “ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী কনা ও অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হন।”

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাদিউল।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।