২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অটোরিকশা-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজলোয় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 10:59 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

তারা হলেন উপজেলার সিরাজপুর ইউনিয়নের সাহাজাদপুর গ্রামের বরিয়াল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫), কান্তিকুমার সূত্রধরের মেয়ে চন্দনা রানী সূত্রধর (২১) ও শিমুল কুমার সূত্রধর (১৮)।

রোববার বিকেল ৩টার দিকে বসুরহাট পৌরসভার রামদি এলাকায় বাইপাস সড়কে তারা নিহত হন বলে জানান কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, অটোরিকশাটি কবিরহাট উপজেলার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া হাসপাতালের পথে মারা যান শিমুল কুমার।

ঘটনাস্থলে থেকে কভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন জানিয়ে পরিদর্শক বলেন, নিহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।