নওগাঁয় পুকুরে ডুবে ভাইবোনসহ ৪ শিশুর মৃত্যু
নওগাঁ শহরে পুকুরে ডুবে ভাইবোনসহ চার শিশু প্রাণ হারিয়েছে।
শনিবার দুপুরে জেলা শহরের আরজি নওগাঁর নামা শিকারপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো নওগাঁ সদরের আরজি নওগাঁ নামা শিকারপুরের টুকু মন্ডলের ছেলে ও মেয়ে ফরহাদ (৫) ও সুরাইয়া (৯); একই পাড়ার আনোয়ার হোসেনর মেয়ে আশা (১১) ও আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮)।
“এক পর্যায়ে চার শিশু ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা শিশু পানিতে ডুবে যায়। বাকি দুইজন পাড়েই ছিল। তারা কান্না শুরু করলে লোকজন ছুটে আসে।”
অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর সার্কেল) রাকিবুল হাসান ইবনে, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, স্থানীয় পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
