২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে টিসিবি পণ্য কালোবাজারে, ডিলারের সাজা

ঝালকাঠিতে টিসিবির নিত্যপণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2021, 01:29 PM

Updated : 02 Aug 2022, 06:29 PM

সাজাপ্রাপ্ত কবির আহম্মেদ সিফাত এন্টারপ্রাইজের মালিক। জেলা শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি আহম্মেদ হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবর পেয়ে সোমবার রাতে টিসিবির ডিলার কবির আহম্মদের চাঁদকাঠির বাসভবন, পালবাড়ির দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

“কবিরকে সঙ্গে নিয়ে এ অভিযানের সময় একটি মুদিদোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির এক বস্তা চিনি, চার বস্তা মসুর ডাল ও ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।”

পরে কবিরকে ভ্রাম্যমাণ আদালত সরকারি পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে এই দণ্ড দেয় বলে জানান এনডিসি আহম্মেদ হাছান।