২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

দিনাজপুরে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন তার স্ত্রী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2021, 10:12 PM

Updated : 02 Aug 2022, 06:28 PM

সদর উপজেলার  রানীগঞ্জ মোড়ে দিনাজপুর-রংপুর মহাসড়কে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা হতাহত হন বলে কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান।

নিহত নুরে আলম সিদ্দিক (৪১) জেলার বীরগঞ্জ উপজেলায়।

তার স্ত্রী সোহানা বীরগঞ্জের জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি মোজাফ্ফর হোসেন পরিবারের বরাতে জানান, তারা মটরসাইকেলে দিনাজপুর আসছিলেন। পথে বিপরীতমুখী বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী দুইজনই আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন।