২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে এক স্কুলে ৩ শিক্ষকের কোভিড-১৯

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2021, 06:25 PM

Updated : 02 Aug 2022, 06:24 PM

উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরা জানান, সম্প্রতি তাদের তিন সহকারী শিক্ষকের উপসর্গ দেখা দিলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষায় পজিটিভ আসে।

তাদের দুইজন নারী আর অন্যজন পুরুষ। বর্তমানে তারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রধান শিক্ষক বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলছি। শিক্ষার্থীদেরও স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চালিয়ে যাচ্ছি।”

লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিদিন শিক্ষক ও শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পাঠদান চালানো হচ্ছে। কেউ অসুস্থ হলে তাকে স্কুলে না আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।