২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওর দেখতে যাচ্ছিলেন বন্ধুরা, ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

দলবেঁধে হাওর দেখতে যাওয়ার পথে ময়মনসিংহে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2021, 03:44 PM

Updated : 10 Oct 2022, 06:15 PM

জেলার নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, শুক্রবার সকাল ৮টার দিকে চামটা বাসস্ট্যান্ডে তারা নিহত হন।

তারা হলেন- নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চান মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।

ওসি মাসুদ প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, সকালে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনে হাওর দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন। আর সোবহান মারা যান হাসপাতালে নেওয়ার পথে।

একজনের মরদেহ থানায় আর অন্যজনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পুলিশ ট্রাক আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মাসুদ খান।