২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহিন্দ্রের পিছনে ট্রাকের ধাক্কা, নিহত ২ নারী

ময়মনসিংহের তারাকান্দায় চলন্ত মাহিন্দ্রের পেছনে ট্রাকের ধাক্কায় ষাটোর্ধ্ব দুই নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2021, 10:26 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে কাশিগঞ্জের সাধুপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বয়স ষাটোর্ধ্ব বলে জানা গেলেও নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপন বলেন, সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র কাশিগঞ্জের সাধুপাড়া এলাকায় এলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন; আহত হন আরও তিন জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় ৬০ বছরের বেশি বয়সের দুই নারীর মৃত্যু হয়েছে। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।