২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ট্রেন লাইনচ্যুত হয়ে ময়মনসিংহের সঙ্গে মোহনগঞ্জ, ভৈরব ও চট্টগ্রামের পথে রেল চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 02:37 PM

Updated : 10 Oct 2022, 06:13 PM

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই সুরঞ্জন তালুকদার জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বলাশপুর এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনায় পড়ে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস।

ট্রেনের ‘ঝ’ নম্বর কোচের চারটি চাকা লাইন থেকে পড়ে যায়।

এসআই সুরঞ্জন বলেন, ট্রেনটি মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসছিল। চারটি চাকা লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর পড়ে থাকায় ময়মনসিংহের সঙ্গে মোহনগঞ্জ, ভৈরব ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটির ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকায় যাওয়ার কথা ছিল।

খবর পেয়ে কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান এসআই সুরঞ্জন। উদ্ধারকাজ শেষ হতে কত সময় লাগবে তা তিনি বলতে পারেননি।