গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহে মোমবাতি প্রজ্জালন
সতের বছর আগে ২১ অগাস্ট রাজধনীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহে মোমবাতি প্রজ্জালন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ছাত্রলীগ নেতাকর্মীরা শুক্রবার রাত ১২টা ১ মিনিটে নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে মহানগর ছাত্রলীগ মোমবাতি প্রজ্জালন করেন।
উপস্থিত নেতারা জঙ্গিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অন্যথায় যেকোনো সময় তারা মাথাছাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন।
আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ পুলিশ ও সেনা কর্মকর্তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।
