২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে প্রায় দুই কেজি হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 04:53 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

রোববার রাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।  

গ্রেপ্তার শুকুর মন্ডল (২৬) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রয়াত সাচ্চু মন্ডলের ছেলে।

সোমবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব পদ্মা আবাসিকের ১ নম্বর রোড লেকের পূর্ব পাশের রাস্তা থেকে শুকুর মন্ডলকে আটক করে।

“পরে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগে এক কেজি ৯১৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।”

তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।