২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে ২৩ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2021, 12:09 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময় এই ২৩ জনের মৃত্যু হয়। 

মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৫ জন, নেত্রকোণার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।

এছাড়া কোভিড ইউনিটে বর্তমানে ৩৯৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া ২৬ জন সুস্থ হয়েছেন বলে মুন জানান।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০০ জনের নমুনা পরীক্ষা করে আরও  ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার ২৩ দশমিক ১৬ শতাংশ বলে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান।

তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৯৫ জন। আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন।