২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

নেত্রকোণার খালিয়াজুরীতে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 07:42 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

মঙ্গলবার বিকালে বোয়ালী-মোহনগঞ্জ সড়কে উপজেলার মেন্দিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অনু আক্তার রেজিয়া (৬৫) মেন্দিপুর গ্রামের প্রয়াত আবদুল মজিদের স্ত্রী।

খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান স্থানীযদের বরাত দিয়ে জানান, অনু আক্তার রেজিয়া বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। একটি অটোরিকশা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে ধাক্কা দেয়।

“স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক পালিয়ে গেছে।

মৃত ব্যক্তির পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।