রংপুরে ১৯ মৃত্যুর দিনে শনাক্ত ৩৯১
রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় একই সময়ে ৩৯১ জনের কোভিড শনাক্ত হয়েছে।
“এটি বিভাগে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে এক দিনে ২১ জনের মৃত্যু হয়েছিল।”
এ নিয়ে গেল ৯ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। আর বিভাগে শনাক্ত রোগী হল ৪৮ হাজার ৭৪২ জন।
এ সময় ‘শনাক্ত হার ২৫ দশমিক ৫৪ শতাংশ’।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের ৫ জন, পঞ্চগড়ের ১, নীলফামারীর ৩, কুড়িগ্রামের ১, ঠাকুরগাঁওয়ের ৪, দিনাজপুরের ৩ ও গাইবান্ধার ২ জন রয়েছেন।
বিভাগে ১ হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের ১০২, পঞ্চগড়ের ৩৮, নীলফামারীর ৩৬, লালমনিরহাটের ২১, কুড়িগ্রামের ৪২, ঠাকুরগাঁওয়ের ৫৫, দিনাজপুরের ৬৩, গাইবান্ধার ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
মারা যাওয়াদের মধ্যে দিনাজপুরের ২৯৬ জন, রংপুরের ২৩৭ জন, ঠাকুরগাঁওয়ের ২০১ জন, নীলফামারীর ৭৫ জন, পঞ্চগড়ের ৬৫ জন, কুড়িগ্রামের ৫৮ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৪ জন রয়েছেন।
বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৩৯৩ জন, রংপুরে ১১ হাজার ৫১ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫৬০ জন, গাইবান্ধায় ৪ হাজার ১৯১ জন, নীলফামারীর ৩ হাজার ৯৭১ জন, কুড়িগ্রামে ৪ হাজার ৩৭ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৩৮ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৬ জনে।
এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৩১ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।
