আশুলিয়ায় কলেজ শিক্ষকের খণ্ডিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩
ঢাকার আশুলিয়ায় এক কলেজ শিক্ষকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব ৪-এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তারা তার লাশ উদ্ধার করেন।
নিহত মিন্টুচন্দ্র বর্মণ সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরৎ বর্মণের ছেলে তিনি।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সীমানা প্রাচীরের ভেতরে মাটি খুঁড়ে খণ্ডিত লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানান।
