২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই কভার্ডভ্যানের সংঘর্ষ, এক চালক নিহত

গাজীপুর সদরে দুটি কভার্ডভ্যানের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 05:41 PM

Updated : 07 Apr 2022, 11:27 PM

শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেম্বার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাবের হোসেন (২৫) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরনিয়ামত এলাকার আলমগীর হোসেনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার এসআই মো. নাজমুল জানান, মেম্বার বাড়ি এলাকায় একটি কভার্ডভ্যানের পেছনে আরেকটি কভার্ডভ্যানের ধাক্কা লাগে।

“এতে পেছনের কভার্ডভ্যানের চালক জাবের ঘটনাস্থলেই মারা গেছেন।”

লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।