২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে করোনাভাইরাসে একদিনে ৩ মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন মারা গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2021, 10:36 AM

Updated : 07 Apr 2022, 11:24 PM

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, আইসিইউ এবং সাধারণ কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট দশজন মারা গেছেন। এর মধ্যে তিনজন আক্রান্ত ও সাতজনের উপসর্গ ছিল।

মৃতদের মধ্যে পাঁচজন ফরিদপুর জেলার বলে জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪৫ নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৬ দশমিক ৯৫ শতাংশ বলে জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান।