২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগে আরও ৬০ জনের মৃত্যু

খুলনা বিভাগে কোভিডে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 05:48 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানিয়েছেন, আগের ২৪ ঘণ্টায় এ মৃত্যুর পাশাপাশি ১ হাজার ৫৯১ জনের দেহে এ ভাইরাসা শনাক্ত হয়েছে।

এর আগে এ অঞ্চলে শনিবার ৪৬ জন এবং শুক্রবার ৭১ জনের মৃত্যু হয়। এ বিভাগে কোভিড আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৯৩ জন মারা গেছে।

রাশেদা জানান, এ সময় বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোর ও চুয়াডাঙ্গায় ছয়জন করে, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন এবং বাগেরহাটে দুজন মারা গেছেন।

তিনি আরও জানান, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৫৫০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় শনাক্ত হয়েছে ৪৩১ জন রোগী। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৬৪ জন।