২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিল থেকে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পূর্বপাড়া এলাকার এক বিল থেকে বুধবার রাত ১০টার দিকে ভাসমান অবস্থায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2021, 10:54 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

নিহতদের আনুমানিক বয়স ৪০ ও ২৮ বছর। তাদের মধ্যে একজনের পরনে লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট এবং অপরজন উলঙ্গ ছিলেন।

কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় এক বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশে গেছে।

বুধবার রাতে এলাকাবাসী বিলের পানিতে পাশপাশি দুইটি লাশ ভেসে থাকতে দেখেন। তারা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে রাতে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটিতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা তাদের হত্যার বিলের পানি ফেলে দিয়ে গেছে বলেন তিনি।

তিনি আরও জানান, তাদের পরিচয় উদ্ধার কারার জন্য পুলিশ ব্যুারো ইনভিস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তাদের আডুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।